ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল

কয়লা দূষণ, শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো

রামসার কনভেনসন অনুযায়ি ১৯৯২ সালে সুন্দরবনকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষনা করা হয়। আজ মানুষের অত্যাচারে সুন্দরবন জলাভূমি আক্রান্ত। কয়লা দূষণ এবং শিল্প দূষণ বন্ধ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন জলাভূমি রক্ষা করো। সুন্দরবনের প্রাণ পশুর নদ বিষাক্ত পারদে বিপর্যস্ত। বন্যপ্রাণী অপরাধ দমনের পাশাপাশি সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে। সুন্দরবন রক্ষায় বনসংলগ্ন এলাকায় আইনশৃংখলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করা না গেলে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা করা যাবেনা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলার কাপালিরমেঠ গ্রামে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত মানবববন্ধনে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার ের আয়োজন মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার, এ্যাড. সার্বভৌম, নাগরিক নেতা রাকেস সানা, ধরা নেত্রী কমলা সরকার, উন্নয়নকর্মী প্রসেনজিৎ সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ লিডার আরাফাত আমিন দূর্জয়, প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবনের প্রান পশুর নদীতে উন্মুক্ত ভাবে বিষাক্ত কয়লা পরিবহন এবং খালাস-বোঝাই হচ্ছে। সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র’র দূষণে প্রাণপ্রকৃতি বিপর্যস্ত। শিল্প দূষণ, কয়লা দূষণ, প্লাস্টিক পলিথিন দূষণ ও বিষের দূষণ বন্ধ এবং বন্যপ্রাণী অপরাধ দমন করতে না পারলে সুন্দরবন জলাভূমিকে রক্ষা করা যাবে না।
জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের নদী খাল মাছশুন্য হয়ে পড়েছে। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা না গেলে সুন্দরবনে মাছসহ জলজপ্রাণী অস্তিত্বহীন হয়ে পড়বে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেত্রী কমলা সরকার বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠির জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। মাফিয়া এবং মুনাফালোভী ব্যবসা বানিজ্য’র তান্ডবে সুন্দরবনের প্রাণপ্রকৃতি আতংকগ্রস্ত। সুন্দরবন জলাভূমি রক্ষায় আইনশৃংখলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
 মানববন্ধনে সুন্দরবন রক্ষার আহ্বান জানিয়ে নানা ধরনের প্লাকার্ড প্রদর্শণ করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫ 

কয়লা দূষণ, শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো

আপডেট সময় ০১:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬