ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

কাল রাজবাড়ীতে আসছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ২০ ও ২১ জানুয়ারি সাভার উপজেলা ও ফরিদপুর এবং রাজবাড়ী জেলা সফর করবেন।

সোমবার (১৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা সেন্ট্রাল রোডস্থ বাসভবন থেকে সাভারের উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। সাভারে পৌঁছে তিনি বাংলাদেশ বেতারের নির্বাচনী সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠানটি সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা ৪৫ মিনিটে তিনি সাভার থেকে পাটুরিয়া ফেরিঘাট হয়ে রাজবাড়ী জেলার উদ্দেশে রওনা দেবেন এবং দুপুর ২টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছবেন। বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গণভোট সংক্রান্ত একটি র‌্যালিতে অংশগ্রহণ করবেন। একই দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভাতেও তিনি যোগ দেবেন।

সন্ধ্যায় তিনি রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে রাত ৮টায় ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
২১ জানুয়ারি (বুধবার) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোট সংক্রান্ত র‌্যালিতে অংশ নেবেন এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময়সভায় যোগদান করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে তিনি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এটি একটি সরকারি সফর।

সফরকালে তার সঙ্গে থাকবেন পানিসম্পদ উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কাল রাজবাড়ীতে আসছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬