সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

তারেক রহমানের গাড়িতে লাগানো খামে কী ছিল?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগানোর পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত মোটরসাইকেল চালক এখনো শনাক্ত হয়নি। যদিও পুলিশ বলছে, কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খামটির ভেতরে কিছু ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি।

তবে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি বের করে ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ওই সময় বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। তার গাড়ির সামনে-পেছনে নিরাপত্তাদল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলচালক কিভাবে গাড়িবহরের মধ্যে প্রবেশ করল, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

তারেক রহমানের গাড়িতে লাগানো খামে কী ছিল?

আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬