ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

৫০ বছরে বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

মঞ্চে কাজী সালাউদ্দিন, সাকিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ। এই তিন কিংবদন্তি ক্রীড়াবিদের মধ্যে ৫০ বছরের সেরা একজন হবেন। মঞ্চে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী নাম ঘোষণা করতে পারছিলেন না। এশিয়ান ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি হি দং জং তৃতীয় নাম ঘোষণা করেন নিয়াজ। বাংলাদেশের স্বাধীনতার পর পাঁচ দশক পেরিয়েছে। পাঁচ দশকের মধ্যে সেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এই অনুষ্ঠান আয়োজন করে।  

ক্রীড়া লেখক সমিতি সেরা ১০ ক্রীড়াবিদের নাম আগেই প্রকাশ করেছিল। নয় জন বিচারক জাতীয় ও আন্তর্জাতিক পারফরম্যান্স, খেলায় এবং খেলাপ্রেমীদের মধ্যে প্রভাব বিবেচনা করে নম্বর প্রদান করেছেন। সেই নম্বরের ভিত্তিতেই ১-১০ নির্ধারিত হয়েছে।

২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান সপ্তম হন। সপ্তম সেরা ক্রীড়াবিদ হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে, ‘সাত আমার জন্য খুব সৌভাগ্যর সংখ্যা। বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তি হই। জাতীয় শুটিংয়ে সাত বছর খেলার পর কমনওয়েলথে স্বর্ণ জিতি৷ আমার ছেলের বয়সও এখন সাত।’

ছয় নম্বর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি নড়াইল থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। সাফ গেমসে পাঁচ স্বর্ণ জেতা মোশাররফ হোসেন খান পঞ্চম সেরা হয়েছেন৷ চার নম্বর হয়েছেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

৫০ বছরে বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

আপডেট সময় ০১:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২