সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

পার্থের নগদ টাকা ৭৬ লাখ; স্বর্ণ ১০০ ভরি, স্ত্রীর ৬০ ভরি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

রাজনীতির আলোচনায় থাকা বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নিজের কেনা কোনো বাড়ি ও জমি নেই। পৈতৃক সম্পত্তির তিন ভাগের এক ভাগের অংশীদার তিনি। একদিকে রাজনীতিবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্যবসায়ী তিনি। পার্থের নগদ টাকা রয়েছে সাড়ে ৭৬ লাখ এবং স্বর্ণালংকার ১০০ ভরি।

২০০৮ সালে তিনি বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। এবার দ্বিতীয়বারের মতো ভোলা-১ আসনের প্রার্থী হয়েছেন।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নে তার আয়-ব্যয়ের ও সম্পদ বিবরণ বিশ্লেষণে জানা গেছে, ব্যারিস্টার পার্থের ব্যাংকে জমা আমানতের পরিমাণ ৬৫ লাখ ৫৯ হাজার ১৭৯ টাকা। তার বছরে আয় ৪১ লাখ ৪১ হাজার ৪৫২ টাকা। বছরে ব্যয় ৩৭ লাখ ১৮ হাজার ৭৪৬ টাকা। তার নিজের কেনা কোনো বাড়ি বা জমি নেই। পৈতৃক হিসেবে ১৩ দশমিক ২৯ শতাংশ জমির মধ্যে তিন ভাগের ১ ভাগের মালিক তিনি। নেই কোনো সঞ্চয়পত্র।

নির্বাচনের হলফনামার বিবরণ তথ্যে আন্দালিব রহমানের নগদ টাকা রয়েছে ৭৬ লাখ ৪৯ হাজার ৩৮৯ টাকা। স্ত্রী শেখ সায়রা শারমিনের নামে নগদ রয়েছে ২৬ হাজার ২৯৫ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৭২ লাখ ১৩ হাজার ৫৪৮ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ৭০৫ টাকা। স্বর্ণালংকারের পরিমাণ ১০০ ভরি। স্ত্রীর জন্য রয়েছে ৬০ ভরি। অস্ত্রের মধ্যে একটি এনপিবি রিভলবার ও ১টি ২২ বোর রাইফেল রয়েছে।

অকৃষি জমি ৪ দশমিক ৪৩; যার মূল্য অজানা উল্লেখ রয়েছে। টাকার অংকে মোট সম্পদের পরিমাণ ২ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৫০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১০ লাখ ৭৫ হাজার টাকা। ব্যবসা থেকে তার আয় রয়েছে ৭ লাখ ৫২ হাজার ১০৭ টাকা। আইন পেশা থেকেই বছরে আয় করেন ৩৩ লাখ ৮৯ হাজার ৩৪৫ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল। তার নামে রয়েছে আন্দালিব রহমান ফার্ম অ্যান্ড ফিশারিজ। ওই নামে জমা রয়েছে ৩৭ লাখ ৫শ টাকা। ব্রিটিশ স্কুল অব ল নামে ব্যাংকে টাকা রয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৯২ টাকা।

রাজনীতির পথচলায় তার বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

পার্থের নগদ টাকা ৭৬ লাখ; স্বর্ণ ১০০ ভরি, স্ত্রীর ৬০ ভরি

আপডেট সময় ০৬:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬