সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

মেডিকেল জোন শিবিরের কমিটি গঠন, সভাপতি যায়েদ ও সেক্রেটারি জুলফিকার

২০২৬ সেশনের জন্য মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. যায়েদ আহমাদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. জুলফিকার আলী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (গতকাল) মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম , কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন এবং সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মমিনুল এহসান ও ডা. মোস্তাফিজুর রহমান।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. যায়েদ আহমাদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. যায়েদ আহমাদ শাখা সেক্রেটারি হিসেবে ডা. জুলফিকার আলীকে মনোনীত করেন। নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

মেডিকেল জোন শিবিরের কমিটি গঠন, সভাপতি যায়েদ ও সেক্রেটারি জুলফিকার

আপডেট সময় ০৭:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬