ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফেনীর দাগনভূঞায় সমীর কুমার দাস (২৮) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমীর উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রোববার রাতে সমীর বাড়িতে না ফেরায় এলাকার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন তার স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ির পাশে সমীরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেইসব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০

ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৫:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬