ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এনজিওর আড়ালে প্রতারণা ৮৫০ গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৮৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত এনজিও মালিক ইসমাইল, মীর ও ফরহাদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা জানান, ‘চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ দরিদ্র মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করতো প্রতারকরা। ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় জমা নিতে থাকলেও এক পর্যায়ে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মালিকরা আত্মগোপনে চলে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারের স্বচ্ছলতার আশায় আমরা ওই এনজিওতে সঞ্চয় জমা রাখি। কিন্তু আমাদের কষ্টার্জিত প্রায় ২ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। আমরা চরম বিপাকে পড়েছি।
মানববন্ধনে গোপীনাথপুর গ্রামের সাফি বেগম, রেসমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম, ইয়াসমিন খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০

এনজিওর আড়ালে প্রতারণা ৮৫০ গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক

আপডেট সময় ০৫:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬