ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হামলা, তদন্ত রিপোর্ট দ্রুত দিতে নির্দেশ আদালতের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত রিপোর্ট দাখিলে দীর্ঘসূত্রতা হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন আদালত।

রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর চট্টগ্রামের বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন। বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছিল। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা করেন। এরপর পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। তারপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি শেষে মঞ্জুর করে আদালত পুনঃতদন্তের আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হামলা, তদন্ত রিপোর্ট দ্রুত দিতে নির্দেশ আদালতের

আপডেট সময় ০৪:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬