ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খানাবাড়ি চৌরাস্তায়, পদ্মা সেতু উত্তর থানার পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাস ও পিকআপে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন, শরিফ বেপারী (৪০), রাইস (৮), সাদিয়া (২৮), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), আজাহার, রহিমা (৬৫), রাফি (২৪), সাজিদ (৩), নিলয় (২২) দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনার পর পর আমরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০১:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬