ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে আহত, মামলা হলো ২১ জনের বিরুদ্ধে

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিএনপি নেতা রায়হান কবিরকে (৪৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত বিএনপি নেতার ছেলে মেহেদী হাসান শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিংড়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়হান কবির সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দাউদার মাহমুদের সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফেরার পথে বিলতাজপুর এলাকায় ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানের নেতৃত্বে রায়হান কবিরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রায়হান কবীরের ছেলে মেহেদী হাসান বলেন, আমার বাবার অবস্থা ভালো না। তার দুই পায়ের রগই কাটা পড়েছে। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শিবলী নোমান বলেন, ওই ব্যক্তির পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আহত রায়হান কবির বলেন, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর কর্মী হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান সোহানের নেতৃত্বে রহিদুল, আউয়াল, মিঠু, ফরহাদসহ বেশ কয়েকজন এই হামলা চালিয়েছে।

সোহানুর রহমান সোহান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সেসময় ঘটনাস্থলে ছিলেন না। পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

এখন ঘটনার সঙ্গে নির্বাচন টেনে আনা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, রগ কেটে রায়হান কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি করার কারণে সে গত ১৭ বছর চরম নির্যাতিত হয়েছিল। এখন দলের নেতাকর্মীদের হাতে প্রাণ হারাতে বসেছে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, অপরাধীদের কোনো দল নাই। যারাই রায়হানের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, শুক্রবার রাতে ২১ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে আহত, মামলা হলো ২১ জনের বিরুদ্ধে

আপডেট সময় ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬