ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

রংপুরে চাকরির পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেপ্তার

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৮ বার পড়া হয়েছে

রংপুরে পুলিশের পৃথক অভিযানে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন মামলার আরও ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন—রংপুর মিঠাপুকুর উপজেলার ফকিরহাট রামেশ্বরপুর ফকিরহাটের রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা দেউতি বাজারের চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদে এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮), পাবনার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টের জন্য ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

রংপুরে চাকরির পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬