ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বরগুনায় সৌদি প্রবাসীর স্ত্রী সব সম্পত্তি বিক্রি করে উধাও স্ত্রী ময়নার বিরুদ্ধে স্বামীর চাঞ্চল্যকর অভিযোগ

বরগুনার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাইনসমেরথো গ্রামের মরিয়ম আক্তার ময়না (পিতা: সুলতান হাওলাদার) এর বিরুদ্ধে সম্পত্তি আত্মসাত ও প্রতারণার অভিযোগ তুলেছেন তার সৌদি প্রবাসী স্বামী।

প্রবাসী স্বামী জানান, গত ১০ বছরের দাম্পত্য জীবনে তিনি স্ত্রী ময়নাকে প্রায় ১০ ভরি স্বর্ণ, পরীরখালস্থ ঘরে ৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র, এবং ২টি ভিটি/বসতবাড়ি বুঝিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, প্রবাসে থাকা অবস্থায় ময়না এসব সম্পত্তি গোপনে বিক্রি করে উধাও হয়ে যান।
তিনি বলেন, “গত ৭ দিন ধরে ময়না বা তার স্বজনদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন করলেও রিসিভ করেন না। এর মধ্যেই গ্রামের বাড়িতে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি রাষ্ট্র ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন,
“মরিয়ম আক্তার ময়নাকে নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রবাসীদের কষ্টার্জিত টাকায় গড়া সম্পদ নিয়ে এমন অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বরগুনায় সৌদি প্রবাসীর স্ত্রী সব সম্পত্তি বিক্রি করে উধাও স্ত্রী ময়নার বিরুদ্ধে স্বামীর চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট সময় ০২:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬