ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক

রাজবাড়ীতে দোকানে মিলছে না রান্নার গ্যাস, ভোক্তাদের দুর্ভোগ

রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় খুচরা দোকানগুলোতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ১০ দিন ধরে জেলার অধিকাংশ খুচরা দোকানে এলপিজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা।

খুচরা ব্যবসায়ীরা জানান, এলপিজি গ্যাস নিয়ে কোনো ধরনের ধর্মঘট নেই। ডিলার পর্যায় থেকে গ্যাস সরবরাহ না পাওয়ায় তাদের দোকানে গ্যাসের মজুদ শেষ হয়ে গেছে। ফলে চাহিদা থাকা সত্ত্বেও তারা ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করতে পারছেন না।

অন্যদিকে ডিলাররা ভিন্ন কথা বলছেন। তাদের দাবি, কোম্পানি পর্যায় থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা খুচরা ব্যবসায়ীদের কাছে গ্যাস দিতে পারছেন না। অনেক সময় পরিবহন নিয়ে কোম্পানির ডিপোতে গিয়ে অপেক্ষা করলেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে খুচরা দোকানগুলোতে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জরিমানা করছে।

এলপিজি গ্যাসের সংকটের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সংশ্লিষ্টরা জানান, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, খুচরা ব্যবসায়ীদের দাবি-তারা ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সরবরাহ পাচ্ছেন না। আবার ডিলাররা বলছেন, তারা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছেন না। যার কারণে বাজারে এলপিজি গ্যাসের সংকট তৈরি হয়েছে। এছাড়াও কয়েকটি দাবিতে এলপিজি গ্যাস ব্যবসায়ীরা সারা দেশে গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন। আশা করছি, ১০ তারিখের পর এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, খুচরা দোকানগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে আমরা অভিযান পরিচালনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ

রাজবাড়ীতে দোকানে মিলছে না রান্নার গ্যাস, ভোক্তাদের দুর্ভোগ

আপডেট সময় ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬