সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

ট্যাক্স কার্ড সম্মাননা পেল ‘স্নোটেক্স’

ট্যাক্স কার্ড সম্মাননা পেয়েছে ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’। স্নোটেক্সের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ ও পরিচালক শরীফুন রেবা। তৈরি পোশাক শ্রেণিতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে এই পুরস্কার পায় স্নোটেক্স।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় ট্যাক্সকার্ড ও সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ পুরস্কার তুলে দেন।

সারাদেশের করদাতাদের মধ্য থেকে মোট ১৪১ জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়। ব্যক্তি পর্যায়ে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৩ জনকে এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হয়। সাত বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর বিভিন্ন শ্রেণিতে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও বিশেষ সম্মাননা দিয়ে আসছে।

‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে ‘স্নোটেক্স অ্যাপারেলস’। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’ প্রতিষ্ঠা করা হয়। সর্বশেষ ২০২০ সালে ‘স্নোটেক্স স্পোর্টসওয়্যার লিমিটেড’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ‘স্নোটেক্স’ চারটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান।

এরইমধ্যে স্নোটেক্স আউটারওয়্যার গ্রিন ফ্যাক্টরি হিসেবে অর্জন করেছে ইউএসজিবিসির লিড প্লাটিনাম সার্টিফিকেটে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ অ্যান্ড সেফটি’ অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার পেয়েছে স্নোটেক্স। প্রতিষ্ঠানটি এখন প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

ট্যাক্স কার্ড সম্মাননা পেল ‘স্নোটেক্স’

আপডেট সময় ০২:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২