সংবাদ শিরোনাম ::

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে চড়া শুল্ক আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল আমদানির বিষয়ে ওয়াশিংটনকে সহযোগিতা না করে, তবে তাদের বাণিজ্যিক শুল্কের খড়গ পোহাতে হবে।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি ২০২৬) মার্কিন প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘‘ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে আমাদের সাহায্য না করে, তবে আমরা তাদের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেব। তারা বাণিজ্য করে এবং আমরা চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি।’’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তিনি জানতেন যে আমি (তেল কেনার বিষয়ে) খুশি নই। আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’’ ট্রাম্প দাবি করেন, তার অসন্তোষের বিষয়টি আঁচ করতে পেরে ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে তেল কেনায় গত বছরের আগস্টে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও ভারত বরাবরই দাবি করে আসছে, বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা ও তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬