সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবনের বিস্ময়কর গল্প

চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অব চায়নার কথা আমরা সবাই জানি। কিন্তু বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবনের কথা কজন জানেন? স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে ইউক্রেনের লুতস্ক শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দালান, যা গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আবাসিক ভবনের রেকর্ড ধরে রেখেছে।

বিস্ময়কর এই ভবনটি ইউক্রেনের লুতস্ক শহরের সবর্ণস্তি অ্যাভিনিউ ও মলদিজি স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হবে যেন মৌমাছির বিশাল এক চাক। ১৯৬৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শাসনামলে এর নির্মাণকাজ শুরু হয়। দালানটি এতটাই বিশাল যে, এর কাজ শেষ করতে সময় লেগেছিল দীর্ঘ ১১ বছর।

স্থপতি গ্রিগোরি মেটেলনিটস্কি এবং ভিক্টর মালোভিটসার মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটি ছিল সমসাময়িক স্থাপত্যের এক সাহসী পদক্ষেপ। ভবনটির নকশা করা হয়েছে মৌমাছির ছাঁচের আদলে। এর প্রধান অংশের দৈর্ঘ্য প্রায় ১.৭৫ কিলোমিটার। তবে এর সঙ্গে যুক্ত বিভিন্ন শাখা বা সংযোজনগুলো হিসাব করলে মোট দৈর্ঘ্য আরও প্রায় ১ কিলোমিটার বেড়ে যায়। সব মিলিয়ে এর বিশালতা এতটাই যে, ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

আকার ও জনসংখ্যার বিচারে এই ভবনটি অনেক ছোট শহরের চেয়েও বড়। বিশাল এই স্থাপনায় রয়েছে শতাধিক প্রবেশদ্বার বা এনট্রেন্স এবং ৩ হাজারেরও বেশি ফ্ল্যাট। হাজার হাজার জানালাবিশিষ্ট এই ভবনে বসবাস করেন প্রায় ১০ হাজার মানুষ। গত চার দশকেও এর সমতুল্য কোনো আবাসিক ভবন বিশ্বের আর কোথাও নির্মিত হয়নি, যা এটিকে এক অনন্য আর্কিটেকচারাল বিস্ময় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবনের বিস্ময়কর গল্প

আপডেট সময় ০১:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬