ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বিশ্বজয় উদযাপনে বাড়তি ছুটি মেসির

বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হয়েছে আরও ১০ দিন আগে। ইতোমধ্যে ক্লাবের ফুটবলে মন দিতে শুরু করেছেন ফুটবলাররা। কিন্তু ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি এখনও ব্যস্ত বিশ্বজয় উদযাপনে। ক্লাব কর্তৃপক্ষের কাছে করেছেন অতিরিক্ত ছুটির আবেদন। 

বিশ্বকাপ শেষের তিন দিনের মাথায় পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে। ব্রাজিলিয়ান তারকা নেইমারও এসেছেন তার একদিন পর। যোগ দেননি মেসি। আর্জেন্টাইন তারকা ছুটি কাটিয়ে যোগ দেবেন জানুয়ারির দুই কিংবা তিন তারিখে। আর বুধবার রাতে পিএসজির ম্যাচ থাকলেও মেসির ছুটির আবেদন মঞ্জুর করেছে ক্লাব।

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেসি এবং এমবাপে। আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনালে শেষ পর্যন্ত জেতে লিওনেল মেসির দল। ফাইনালে মেসি দু’টি গোল করেন। এমবাপে হ্যাটট্রিক করেন। তাদের সেই লড়াই ওখানেই শেষ বলে মনে করেন গালতিয়ের। তিনি বলেন, ‘সব কিছুর মধ্যে মেসি এবং এমবাপের সম্পর্ককে টেনে আনার প্রয়োজন নেই। বিশ্বকাপ হারার পরেও এমবাপে যথেষ্ট স্বাভাবিক আছে। বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ হওয়া স্বাভাবিক। এমবাপেও হতাশ ছিল। সেটা কী ভাবে কাটিয়ে উঠতে হবে, তা এমবাপে জানে। মেসিকে শুভেচ্ছা জানাতেও এমবাপের কোনও বাধা নেই। ক্লাবের জন্য এটা খুব ভাল দিক।’

লিগ ওয়ানে এখন শীর্ষ স্থানে আছে পিএসজি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছে মেসিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বজয় উদযাপনে বাড়তি ছুটি মেসির

আপডেট সময় ০৬:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২