সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

৯ কোম্পানির শেয়ার নতুন করে জেড ক্যাটাগরিতে

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় সোমবার (৫ জানুয়ারি) তালিকাভুক্ত ৯টি কোম্পানির লেনদেন জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।ফলে জেড ক্যাটাগরিতে থাকাকালীন সময়ে এই কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধাও স্থগিত থাকবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার আলোকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস। রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে।

এদিকে, আজ থেকে সব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে ডিএসই।
ডিএসই জানিয়েছে, ২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

৯ কোম্পানির শেয়ার নতুন করে জেড ক্যাটাগরিতে

আপডেট সময় ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬