ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সাইবার নিরাপত্তায় এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে সিকিউরিটি অপারেশনস সেন্টার বা এসওসি চালু করেছেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

রোবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নতুনভাবে স্থাপিত ওই অপারেশন সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারিকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, অ্যাসাইকুডা অবকাঠামোসহ কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এই সেন্টার স্থাপন করা হয়েছে। এনবিআরের বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি’র কার্যক্রম পরিচালনা করছে।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এসওসি চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ডিজিটাল কাস্টমস ও কর ব্যবস্থার ওপর আস্থা বাড়বে বলে মনে করে এনবিআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাইবার নিরাপত্তায় এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

আপডেট সময় ০৯:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬