সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করছে মাহান এয়ার

ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার শিগগিরই বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ আরো জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাহান এয়ার তাদের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যারো ভার্সেটাইলো করপোরেশনকে আগামী পাঁচ বছরের জন্য জেনারেল সেলস এজেন্ট হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারো ভার্সেটাইলো করপোরেশনকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই এবং মার্চ মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট, পাশাপাশি ঢাকা থেকে ইসলামাবাদ ও করাচিতে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
দুবাই ও মাস্কাটে অবস্থানরত বাংলাদেশি যাত্রীদের জন্য সাশ্রয়ী বিমান ভাড়া, ৫২ কেজি পর্যন্ত ব্যক্তিগত মালামাল বহনের সুবিধা, পাশাপাশি উন্নত ইন-ফ্লাইট ডাইনিং ও বিনোদন সেবা প্রদান করা হবে। প্রতিটি রুটে মাহান এয়ার কমপক্ষে ৩০০ আসন বিশিষ্ট ওয়াইড-বডি উড়োজাহাজ, যেমন বোয়িং ৭৭৭ বা এয়ারবাস এ৩৪০, পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, দুবাই ও মাস্কাট থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রয় ও বিপণনের ক্ষেত্রে এক্সক্লসিভ সেলস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে যথাক্রমে দুবাইয়ের এ্যরো ভার্সেটাইলো ট্রাভেলস এবং ওমানের উম্মাহ স্টার সলিউশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করছে মাহান এয়ার

আপডেট সময় ০৩:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬