সংবাদ শিরোনাম ::
লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের

গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিটের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিকভাবে ফান্ডটির লক্ষ্যমাত্রা ১৫৭ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আজকের সভায় বে-মেয়াদি গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাসের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফান্ডটির লক্ষ্যমাত্রা ১৫৭ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ১০০ কোটি টাকা যোগান দেবেন। প্রি-আইপিও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে ১৮ কোটি ১২ লাখ টাকা। বাকি ৩৯ কোটি ৩৮ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক এইমস অব বাংলাদেশ। ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম

গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিটের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আপডেট সময় ০৪:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২