ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই

উৎসব শব্দটা নেই। তবে আছে নতুন বই পাওয়ার আনন্দ। নতুন বছরের শুরুর দিনে বই পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।

আনুষ্ঠানিকতা না থাকলেও সংশ্লিষ্টরা নির্ধারিত দিন অনুযায়ী বই বিতরণ করেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধ্যমিক স্কুল, মাদরাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ১৮ হাজার ৭২০টি। এর মধ্যে এ পর্যন্ত পাওয়া গেছে ২৪ লাখ ৫৩ হাজার ১৩০টি বই, যা চাহিদার প্রায় ৬৯ ভাগ। বই বিতরণের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৬ শতাংশ। তিনি আরো জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই

আপডেট সময় ০১:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬