ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে যেসব খাবার খাবেন

বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে বা সন্তান ধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস। এমন অনেক খাবার আছে যা গর্ভধারণের ক্ষেত্রে সহায়ক নাও হতে পারে। আবার কিছু খাবার রয়েছে যা বাড়াতে পারে আপনার ফার্টিলিটি ক্ষমতা। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো বন্ধ্যাত্বের ঝুঁকি দূর করে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে-

প্রোবায়োটিক ফুড

আপনার খাবারের তালিকায় রাখুন প্রোবায়োটিক ও এনজাইম সমৃদ্ধ ফার্মেন্টেড ফুড। এ জাতীয় খাবারের মধ্যে কিমচি ও দই অন্যতম। এটি আপনার শরীর সুস্থ রাখতে এবং স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নিয়মিত এ ধরনের খাবার খেলে মিলবে সুফল।

প্রিবায়োটিক ফুড

পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রিবায়োটিক ফাইবারযুক্ত খাবার খান। এটি অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বজায় রাখে। পেঁয়াজ, রসুন, কলা, অ্যাসপারাগাস, আপেল ইত্যাদি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এসব খাবারে থাকা উচ্চ ফাইবার অতিরিক্ত ইস্ট্রোজেন দূর করতে সাহায্য করে। নিয়মিত এ ধরনের খাবার খেলে তা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।

অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েট

চর্বিহীন প্রোটিন (বিনস, মুরগির মাংসা ও চর্বিহীন গরুর মাংস), তৈলাক্ত মাছ (স্যামন, সার্ডিন ও ম্যাকেরেল), স্বাস্থ্যকর ফ্যাট (অলিভ অয়েল, বাদাম, সিডস ও অ্যাভাকাডো), শস্য (কুইনো ও লাল চাল) ইত্যাদি আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে। সেইসঙ্গে বাড়াবে গর্ভধারণের সম্ভাবনা ও।

রঙিন খাবার খান

সব ধরনের রঙিন খাবার চেষ্টা করুন। প্রচুর ফলমূল ও শাক-সবজি রাখুন এই তালিকায়। এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েট তৈরিতে সাহায্য করে। এই ধরণের ডায়েট অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং প্রদাহ কমায়। এটি আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে এবং ফার্টিলিটি ক্ষমতা বাড়াতে কাজ করবে।

প্রসেসড ফুড, চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলুন

প্রতিদিনের খাবারের তালিকা থেকে প্রসেসড ফুড, মিষ্টি জাতীয় খাবার ও অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ এগুলো প্রদাহের পরিমাণ বাড়িয়ে দিতে পারে সেইসঙ্গে অন্ত্রের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এর বদলে তাজা খাবার খান। সেইসঙ্গে পর্যাপ্ত পানি ও ভেষজ চা পান করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম

বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে যেসব খাবার খাবেন

আপডেট সময় ০৩:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২