ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

‎১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাত্র ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসাপড়ুয়া লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

‎গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে।

‎পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন অভিযুক্ত জাকির হোসেন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

‎পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিলি বেগম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা এ ঘটনার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে যেহেতু এটা হত্যার ঘটনা এজন্য পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

‎১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫