ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা অভিমুখে যাত্রাকালে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী একটি মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছিনতাইকারীরা মাইক্রোবাসটি থামিয়ে ভেতরে থাকা সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা নিরাপদে সেখান থেকে সরে যান।

কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন বলেন, এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার পথে নোয়াখালীর একাধিক মাইক্রোবাস ছিনতাইয়ের শিকার হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিষয়টি শুনেছি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এটি দুঃখজনক। আমরা চাই সড়কে নিরাপত্তা জোরদার হোক। পুলিশ টহল বাড়াক এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনুক।

এ বিষয়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের ওপর এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি প্রমাণ করে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ভঙ্গুর। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫