ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

লংগদুতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

  • লংগদু প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

রাঙামাটি লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, বাল্যবিবাহ এবং অবৈধ করাত কলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকা হতে উপজেলা পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া। এছাড়াও সভায় আনসার ও ভিডিপি, বিজিবি’র প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয় উপজেলায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এলাকায় বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে পরিচালিত করাত কলগুলোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে সরাসরি নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

তিনি আরোও বলেন, উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বিশেষ করে বন ধ্বংসকারী অবৈধ করাত কল এবং যুবসমাজকে ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

লংগদুতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় ০৭:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫