ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

শ্রমিক পার্টির শতাধিক নেতা-কর্মী’র বিএনপিতে যোগদান

রংপুরে জাতীয় পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি থেকে পদত্যাগ করে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন শতাধিক নেতা কর্মী। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে ২২ নং ওয়ার্ড জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা ব্যাটারীচালিত অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আতোয়ার আহমেদ এর নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন যোগদানকৃত নেতা-কর্মীদের স্বাগত জানান এবং বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় রংপুর মহানগর বিএনপির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা.নিখিলেন্দ্র শংকর গুহ রায়, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

শ্রমিক পার্টির শতাধিক নেতা-কর্মী’র বিএনপিতে যোগদান

আপডেট সময় ০১:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫