ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

বর্ণিল আয়োজনে কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের ফ্যামিলি ডে ২০২৫ ইং উদযাপন

বর্ণিল আয়োজনে কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্যামিলি ডে ২০২৫ ইং উদযাপিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কালুখালী উপজেলার খাগজানা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

“হিমেল হওয়ার, শিশিরবিন্দু মিলিয়ে যায় রোদ্দুরে,ঝরা পাতা নির্মল বিকেলে, মিলনমেলা এ প্রান্তরে”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী আয়োজনে ছিল স্টাফ স্পোর্টস, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র ও নৈশভোজ।

ডাঃ মেহেদী হাসান ও আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃএস এম মাসুদ। সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন।

এছাড়াও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, ডাঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সাল থেকে ফ্যামিলি ডে উদযাপন শুরু হলেও ২০২৩ সাল থেকে এটি বৃহৎ পরিসরে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাসে এ আয়োজন কর্মব্যস্ত জীবনে নতুন প্রাণসঞ্চার করে এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ সদস্যরা জানান, এমন আয়োজন কর্মস্থলের একঘেয়েমি দূর করে দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই ফ্যামিলি ডে মিলনমেলা ছিল প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ইউএইচ এন্ড এফপিও অ্যাওয়ার্ড ২০২৫ ইং দেওয়া হয়। তারা হলেন পুরষ্কার পেলেন যারা-
সিনিয়র স্টাফ নার্স- জাকিয়া সুলতানা, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট- মোঃ নজরুল ইসলাম, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার– মোহাম্মদ রওশনুজ্জামান শিকদার, অফিস স্টাফ- মোঃ হামিদুল ইসলাম , সহকারী স্বাস্থ্য পরিদর্শক- তোবারক দেওয়ান, স্বাস্থ্য সহকারী- মোঃ আনিস আহমেদ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার – শেখ ফিরোজ আহমেদ রিংকু, অফিস সহায়ক- মোঃ জামিল হাসান, সেরা ইনচার্জ -শামসুন্নাহার, স্পেশাল ক্যাটাগরি- শিবু পাড়ই (ফার্মাসিস্ট), শেখ আকতারুজ্জামান (ফার্মাসিস্ট), সুমন কুমার দাস- (গাড়ি চালক)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

বর্ণিল আয়োজনে কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের ফ্যামিলি ডে ২০২৫ ইং উদযাপন

আপডেট সময় ০৯:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫