ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে ঘুষের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণের চাবি শর্মিষ্ঠার হাতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে অডিটে উঠে এলো অধ্যক্ষের অনিয়মের অভিযোগ এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কক্সবাজারের উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ দুদকের মামলার আসামি হয়েও এমডির চেয়ারে আইএফআইসি ব্যাংকের সৈয়দ মনসুর ডিজিটাল সংযোগ প্রকল্পে ১৫৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক

‎ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বোরহানউদ্দিন উপজেলার নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

‎ এসময় বক্তারা বলেন, আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলা–২ আসনের একজন জনপ্রিয়, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রতি এলাকাবাসীর রয়েছে গভীর আস্থা ও ভালোবাসা।

‎ বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠান শেষে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোলা–২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ‎দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ

‎ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় ০১:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫