ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

সাভারে বিপুল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মাদক কারবারির নাম সুখেন চাকমা (৩০)।

তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের কালাঠেঙার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানার বুড়িবাজার বাগান বাড়ি এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি সুখেন চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক কারবারিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

সাভারে বিপুল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫