ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

যাত্রীবাহী বাসে এক শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পিএ নিট কম্পোজিট লিমিটেড কারখার শ্রমিকরা। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই শ্রমিককে থানায় নিয়ে আসলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওই শ্রমিককে সৌখিন পরিবহনের কর্তৃপক্ষ ভালুকা থানায় নিয়ে আসছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫