ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ৯

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর জেরে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতনামাসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামের দুই তরুণ নিহত হন। তবে স্থানীয় জনতা অভিযোগ তোলে, পুলিশের লাঠির আঘাতেই তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং একপর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়।

ওসি নূরে আলম জানান, রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা ও নাশকতার দায়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ৯

আপডেট সময় ১২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫