বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেছেন, বরগুনায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজের ঠাঁই হবেনা।
২০ ডিসেম্বর শনিবার বরগুনার ৯ নং বালিয়াতলী ইউনিয়নের সাখারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কার্ড দিয়ে সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ, ন্যায্যমূল্যে শস্য বিক্রি এবং কৃষি কার্ড দিয়ে সহজে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারবে । ফ্যামিলি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রথম বছরে বেকার ভাতার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন,।
অন্যানের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুজ্জামান মাহফুজ, বিএনপি নেতা মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় জেলা বিএনপি, যুবদল, ওলামা দল , সেচছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুস্ঠানে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার , বরগুনা 









