ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ভোলার,বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(২০ ডিসেম্বর) তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ হারুন (৫৫)কে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। অর্থদন্ডে দন্ডিত হওয়া হারুন ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের সুলতান আহমেদের ছেলে।

অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে তেঁতুলিয়া নদী থেকে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫