ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া 

দুই ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ ধরে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম। তিনি জানান, দুটি ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, জেলেদের পরিবারের সাথে কথা বলেছি।

ট্রলার দুটির মালিক শাহপরীর দ্বীপের ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর।

তিনি বলেন, আমার ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ট্রলারের মধ্যে আরকান আর্মি ধাওয়া করে দুটি ট্রলার ধরতে পারে, বাকি দুই ট্রলার পালিয়ে আসে। দুই ট্রলারের মধ্যে ৯ জেলে রয়েছেন, এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেন।

গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত চার শতাধিক জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়, এখনো ১৯০ এর বেশি জেলে আরাকান আর্মির হাতে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

দুই ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

আপডেট সময় ০৮:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫