ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে বন্ধ করার কঠোর বার্তা মোসাদ প্রধানের

ছবি- সংগৃহীত

ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখে দিতে আবারও কঠোর বার্তা দিয়েছে তেল আবিব। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান যাতে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে, তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার ছয় মাস পর নতুন করে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

সম্প্রতি জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বার্নিয়া। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ দিনের যুদ্ধের সময় ইরানের স্থাপনায় চালানো হামলার পর প্রকল্পটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোসাদ প্রধান।

ডেভিড বার্নিয়া অভিযোগ করে বলেন, ‘‘ইসরাইলকে ধ্বংস করার শপথ নেওয়া ইরান এমন পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়েছে, যার একমাত্র উদ্দেশ্য সামরিক পারমাণবিক অস্ত্র তৈরি করা। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না। সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে অগ্রসর হবে।’’

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ইরানের পারমাণবিক প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতার মূল লক্ষ্য হলো—এই প্রকল্প যেন আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা।’’

অনুষ্ঠানে মোসাদ প্রধান ইরানের অভ্যন্তরে ইসরাইলি গোয়েন্দাদের সক্ষমতা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, আকস্মিক সেই সামরিক অভিযান প্রমাণ করেছে যে ইরানের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো এবং সেখানে ইসরাইলি গোয়েন্দাদের অনুপ্রবেশ কতটা গভীর।

বার্নিয়া আরও বলেন, ‘‘আয়াতুল্লাহর শাসন ব্যবস্থা এক মুহূর্তেই বুঝতে পেরেছে যে ইরান আমাদের কাছে পুরোপুরি উন্মুক্ত। কিন্তু এরপরও তারা ইসরাইল ধ্বংসের লক্ষ্য থেকে সরে আসেনি।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে বন্ধ করার কঠোর বার্তা মোসাদ প্রধানের

আপডেট সময় ০১:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫