ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে এসব আলামত উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটিটিসির একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে পায় যে, হামলাকারীরা ঘটনার সময় মোটরসাইকেলের আসল নম্বর প্লেট পরিবর্তন করেছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। এছাড়া সেখানে তল্লাশি চালিয়ে একটি ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ভুয়া নম্বর প্লেটটিও জব্দ করা হয়।

মোটরসাইকেলটির মালিকানা শনাক্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে দীর্ঘ হাতবদলের তথ্য। তদন্তে দেখা যায়, মোট ৮ ব্যক্তির হাত ঘুরে বাইকটি হামলাকারীদের কাছে পৌঁছায়। এর প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। এরপর পর্যায়ক্রমে শহিদুল, রাসেল, অনলাইন মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামের এক ব্যক্তির কাছে হাতবদল হয়।

সর্বশেষ, মামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে মাইনুদ্দিন ইসলাম নামের এক ব্যক্তির নামে বাইকটি কেনা হয়েছিল।

উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

আপডেট সময় ০৪:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫