ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন

শুরুতে তাপমাত্রা বাড়লেও শেষের দিকে কমার আভাস

ছবি- সংগৃহীত

পৌষের শুরুতে শীতের আমেজ থাকলেও আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে গিয়ে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ও শুক্রবার (১৯ ডিসেম্বর) আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে এই দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার মোড় ঘোরার ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

শুরুতে তাপমাত্রা বাড়লেও শেষের দিকে কমার আভাস

আপডেট সময় ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫