ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার(১৫ডিসেম্বর)উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড.এ কে এম ছৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন -ডিসেম্বর হলো বাঙ্গালি জাতির মহান বিজয়ের মাস।মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন -মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। ড.সরওয়ার সিদ্দিকী বলেন – সাংবাদিকতা একটি মহান পেশা।এ পেশার দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ,জাতি ও বিশ্বের বাস্তবতা সম্পর্কে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে মানুষ জানতে পারে। পক্ষান্তরে
হলুদ সাংবাদিকতা সমাজের একটি ব্যাধি।তাই আপনারা হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতা আপনারা নিজেদের নিয়োজিত করুন।আপনাদের মনে রাখতে হবে একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না। তিনি আরো বলেন- আদর্শিক ভাবে আপনি যে দলেই থাকেন।কিন্তু পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়। তিনি বলেন -আমরা মানুষ, ভুল আমাদের হবেই।তাই আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের (সাংবাদিকদের) লেখনি উম্মুক্ত। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.ফয়েজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল বারী, মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ,
মনোহরগঞ্জ সদর উপজেলা শিবিরের সভাপতি মীর হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

আপডেট সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫