ঢাকার ধামরাই উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হলেও প্রার্থীদের ব্যানার ফেস্টুন অপসারণ করতে দেখা যায়নি৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণায় স্পষ্ট নির্দেশনা দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ব্যানার ফেস্টুন পোষ্টার দেওয়াল লেখনি নিজ দায়িত্বে অপসারণ করতে হবে ৷ আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলেও তা মানছেন না ধামরাইয়ের মনোনয়ন প্রত্যাশিরা৷
ধামরাই উপজেলা পরিষদের মূল ফটকের গেইট সহ প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বিএনপি,জামায়াতে ইসলামী,এনসিপি সহ সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশন ইসির ঘোষনাকে উপেক্ষা করে অপসারণে কার্যত কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি৷
ধামরাইয়ে রাজনৈতিক নেতাদের ইসির এমন আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা৷
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন,তফসিল ঘোষণার পর থেকে মাইকিং করে ব্যানার ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে৷ যেহেতু প্রার্থীরা নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ করেনি আমরা অতি দ্রত ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু করব৷ ধামরাইয়ে যুদি ব্যানার ফেস্টুনের পরিমান বেশি হয় আমাদের ক্যাপাসিটির বাহিরে চলে যায় সেক্ষেত্রে প্রার্থীদের ডেকে আবারো অপসারণের নির্দেশ দেওয়া হবে৷ পরবর্তীতে কোন প্রার্থী নির্দেশনা অমান্য করলে আমাদের জরিমানা করার নির্দেশনা রয়েছে ৷ ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
সাইদ আল মামুন - স্টাফ রিপোর্টার: 






















