আজ রবিবার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ এবং মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় সভায় নবাগত কর্মকর্তারা মিঠাপুকুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় মিঠাপুকুর প্রেস ক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরিশেষে প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সমাপনী বক্তব্য সকলের সহযোগিতা ও দোয়া সু-স্বাস্থ কামনা করে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আশিকুর রহমান, মিঠাপুকুর, রংপুর 






















