ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আপডেট সময় ০৬:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫