ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ ডিসেম্বর আহম্মেদপুর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম থানাধীন ১নং জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক
আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহ তায়ালার নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। বক্তারা সবাইকে তাঁর জন্য নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আকবর,১নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বাবলু,এসময় আব্দুল বারী বলেন,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন
তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনসমর্থন আদায় করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি এবং জনগণের আস্থা ফেরানো এখন সময়ের দাবি। এ জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশনা দেন।
সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫