হাদির অবস্থা বর্তমানে গুরুতর। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে বিদেশে পাঠানো প্রয়োজন বলে মনে করছেন তার সহযোদ্ধারা। এই সংকটময় সময়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে এগিয়ে এসেছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় এক ফেজবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেজবুক পোস্টে বনি আমিন বলেন, সরকার যদি হাদির উন্নত চিকিৎসার দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাহলে হাদির বিদেশে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় তিনি নিজ দায়িত্বে বহন করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, “হাদি আমাদের সময়ের এক অগ্নিঝরা সন্তান। হাদিরা সব সময় আসে না, এমন সন্তানদের আমরা হারাতে পারি না, যেতে দিতে পারি না।”
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বনি আমিনের এই উদ্যোগকে মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
এখন সবার প্রত্যাশা দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ গ্রহন করতে সরকারের প্রতি আহ্বান জানান, যাতে হাদি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এছাড়াও হাদির সুস্থতার জন্য তার পরিবার ও সহযোদ্ধারা দেশ বাসীর কাছে দোয় চেয়েছেন।
রিয়াজ ফরাজি, ভোলা 






















