ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সিলেট ৪৮, জকিগঞ্জ ১৯ এবং বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ সীমান্তবর্তী বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজিবি ১৯ ও ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্তবর্তী বিওপিগুলোতে চলমান নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি নিরাপত্তা জোরদারে আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতে একাধিক বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং সর্বাত্মক তল্লাশি অভিযান চলমান রয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে সন্দেহভাজনদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আটক করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫