ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো. কমিরুল ইসলামের ছেলে। সে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন, মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ (২৮) ও বামন্দীর মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী(১৬)।

প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বামন্দী বাসস্ট্যান্ডে অটোরিকশা, ভ্যান যত্রতত্র অবস্থায় রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তবে প্রশাসনিকভাবে এর কোনো ব্যবস্থা না নেওয়া হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে।

বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রাকেশ আহমেদকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫