ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজুর মতবিনিময় সভা

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে গতকাল শনিবার সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং সজীব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সবসময় সহানুভূতি ও সমর্থন থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় আমরা বিশ্বাসী। আত্রাই-রাণীনগর অঞ্চলের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।

​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এলাকার জনগণের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম এ জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর প্রমুখ। বক্তারা সকলেই স্থানীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজুর মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫