ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র মজবুত থাকবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া আপসহীন ছিলেন। তিনি আজকে অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনারা তার জন্য চোখের পানি ফেলেছেন, নামাজের বিছানায় বসে দোয়া করেছেন। তার জন্য আবারও দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। উনি বেঁচে থাকা মানে দেশের গণতন্ত্র শক্ত থাকা। গণতন্ত্রের ভিত মজবুত হওয়া, মানুষের মন শক্ত হওয়া।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ধানের শীষের সমর্থনে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাহিরে নির্বাসিত। তিনি খুব শিগগিরই দেশে চলে আসবেন। দেশে আসলে মা-বোনদের জন্য কী করবেন, মা-বাবার মতো সাধারণ মানুষের জন্য কী করা উচিত, এ পরিকল্পনাগুলো তিনি দীর্ঘদিন লন্ডনে বসে বসে করছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে। শিক্ষিত যুবক-যুবতি যারা চাকরি পাচ্ছে না, তাদেরকে প্রশিক্ষণ এবং এক বছরের বেকার ভাতা দেওয়া হবে। তারেক রহমান দূরদর্শী চিন্তা নিয়েই পরিকল্পিতভাবে এগোচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র মজবুত থাকবে : এ্যানি

আপডেট সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫