ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

​নওগাঁর আত্রাই উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। আত্রাইয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তিনি জনকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।

​বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় আয়োজিত এই সভায় নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে আত্রাইবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আনন্দ প্রকাশ করেন। ​এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

​ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, একটি গতিশীল ও জনবান্ধব প্রশাসন উপহার দিতে আমি বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আত্রাইকে আরও এগিয়ে নিতে। সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন সঠিক সময়ে ও সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেদিকে আমার বিশেষ নজর থাকবে।

​তিনি আরও যোগ করেন, আমি বিশ্বাস করি, আপনাদের সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ পেলে দ্রুততম সময়ের মধ্যে আত্রাইকে একটি উন্নত মডেল উপজেলায় রূপ দিতে পারব। সকলকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করাই আমার লক্ষ্য।

​নবাগত ইউএনও আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। একটি উন্নত ও আধুনিক আত্রাই গড়তে সবার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। ​সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং আত্রাইয়ের উন্নয়নে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ​আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মো. খবিরুল ইসলাম, আফজাল হোসেন, মামনুর রশিদ, সম্রাট হোসেন, নাজিমুদ্দিন, সোনালী ব্যাংকের ম্যানেজার নুরুন নবী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ,

​উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ব মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, আনসার ভিডিপি অফিসার আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, সাসাংবাদিক মো. কাজী রহমান, মো. শাহাদুল ইসলাম বাবু, রিমা খাতুন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫